ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

নকল নথিপত্র, কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৮৪ বার পঠিত

নকল নথিপত্র, কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার

বাংলাদেশের বিতর্কিত মডেল ও অভিনেত্রী শান্তা পালকে কলকাতার যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ভারতীয় নাগরিক পরিচয়ে থাকা শান্তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার আইডি এবং আধার কার্ড—যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শান্তা পাল ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করছিলেন। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ করেছিলেন তিনি, যেখানে ঠিকানাও ছিল আলাদা।

জানা গেছে, অ্যাপ ক্যাব পরিচালনার ব্যবসার আড়ালে ভুয়া নথিপত্র ব্যবহার করছিলেন শান্তা। পুলিশের সন্দেহ জাগে এতসব ভিন্ন ঠিকানা ও পরিচয় নিয়ে। পরে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, একটি বাংলাদেশি এয়ারলাইন্সের আইডি কার্ড এবং ভারতে ব্যবহৃত আধার ও ভোটার কার্ড উদ্ধার করা হয়।

তদন্তে নেমেছে একাধিক দপ্তর, UIDAI-এর কাছে জানতে চাওয়া হয়েছে কীভাবে তিনি আধার কার্ড পেয়েছেন। নির্বাচন কমিশন খতিয়ে দেখছে ভোটার কার্ডটি কীভাবে ইস্যু হয়েছিল। খাদ্য দপ্তর রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাই করছে।

শান্তা পালের বড়পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবির মাধ্যমে। এছাড়াও তিনি তামিল ছবি ‘ইয়েরালাভা’-তে অভিনয় করেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও। বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি এবং একাধিক বিউটি কনটেস্টে অংশগ্রহণ করেন।

এই মুহূর্তে শান্তা পালের বিরুদ্ধে অবৈধ নথিপত্র ব্যবহার, ভুয়া পরিচয় দিয়ে ভারতে অবস্থান, এবং প্রতারণার অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো তার কার্যকলাপ ও নথিপত্রের সত্যতা যাচাইয়ে একযোগে তদন্ত করছে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

নকল নথিপত্র, কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার

প্রকাশিত ১২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫