ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ Logo বিনা সুদে ১০ হাজার টাকা ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন Logo দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২৭২ বার পঠিত

সম্প্রতি ফেসবুকে অভিনেত্রী সামিরা খান মাহির কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রলিং। চশমা পরা একটি সাধারণ ছবিকে ঘিরে অনেকেই তাকে খ্যাতনামা পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূ মন্তব্য করতে থাকেন। বিষয়টিকে কেন্দ্র করে এক সাক্ষাৎকারে খোলামেলা প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা একটা সাধারণ ছবি দেখেই তাদের মাথায় এমন চিন্তা আসে। আমি তো আসলে ওইরকম কিছু বোঝাতে চাইনি। একজন আর্টিস্ট হিসেবে আমি ভিন্ন ভিন্ন ছবি আপলোড করতেই পারি।’

অভিনেত্রী আরও জানান, ‘সমালোচনার তীর কেবল এই ছবিতেই সীমাবদ্ধ ছিল না। অতীতে তার গায়ের রঙ, পোশাক এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে অহেতুক বিতর্ক তৈরি হয়েছে।’

মাহি বলেন, ‘এটা যে শুধু আমার সঙ্গে হচ্ছে, তা না। আসলে আমাদের সমাজে নারী শিল্পীরা সব সময়ই পুরুষদের তুলনায় বেশি বুলিংয়ের শিকার হন।’

মাহি আরও বলেন, ‘পুরুষদের কাছ থেকে যেভাবে মন্তব্য আসে, তেমনটা কোনো মেয়ে মানুষ করে না। পুরুষদের একটা বড় অংশ সবসময় নারীদের নেতিবাচক চোখে দেখে। তারা আসলে নিজেরা হতাশাগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। তারা এসব করে কী পায়, আমি জানি না!’
 
অভিনেত্রী  জনান, ‘মিয়া খলিফা তার মতো করে জীবন বেছে নিয়েছেন, তার একটি পেশা আছে। তিনি অন্য দেশে থাকেন, তার জীবন ও পছন্দ তার নিজস্ব ব্যাপার। তাকে নিয়ে আমাদের মাথাব্যথা থাকার কথা না। কিন্তু যখন আমাকে তার সঙ্গে তুলনা করা হয়, সেটা সমস্যা না- সমস্যা হয় যখন সেই তুলনা হয় অপমানজনক ভঙ্গিতে।’

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

প্রকাশিত ০৫:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫