ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

নবাবের ওয়াকফকৃত জমিনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে মুসলিমরা অধিকার ফিরে পেয়েছে: ফয়জুল করিম

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নবাব সলিমুল্লাহ (র.) মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। তার ওয়াকফকৃত জমিনে দীর্ঘদিন যাবৎ আমরা মুসলিমরা কোনঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের যেখানে ঠিকভাবে চলতে দেওয়া হয়নি, মুসলমানরা বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। ডাকসুর নির্বাচনে বাম, রাম এবং ভারতপন্থীদের কবর রচিত হয়েছে, ইসলামপন্থীদের বিজয় হয়েছে। এখন মুসলিমরা তাদের অধিকারী ফিরে পাবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ‍দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন,“আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের চিন্তা করতেছি। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। তবে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনকে অবশ্যই নতুন করে ঢেলে সাজাতে হবে। যদি বর্তমানে প্রশাসনকে নতুন করে ঢেলে না সাজানো না হয়, তাহলে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বাংলাদেশে পিআর পদ্ধতি সবচেয়ে বেশি নিরাপদ। এখানে ফ্যাসিস্ট পিআর হবে না, সব আদর্শের মানুষদের নিয়ে সংসদ গঠন হবে, কোন পেশি শক্তির ব্যবহার হবে না এবং কোন ধরনের ভোট সেন্টার দখল হবে না।”

এসময় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আহমাদ আব্দুল জলিল, ঢাবি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা হিরা সরকার, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলার সভাপতি ডা. এইচ এম মোতাজুল করিম ও উপদেষ্টা আলহাজ্ব নুর আলম বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জমারত আলী এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি সাজ্জাদ সাব্বির।

জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

নবাবের ওয়াকফকৃত জমিনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে মুসলিমরা অধিকার ফিরে পেয়েছে: ফয়জুল করিম

প্রকাশিত ০৮:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫