ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয় Logo রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ Logo লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি Logo হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’ Logo ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন Logo দেশে নিরক্ষর প্রায় পৌনে ৪ কোটি মানুষ Logo স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী Logo তিন বছরের শিশুর মতো দেখতে ১৭ বছরের ইয়াসিন, দুঃখই যেন তার জীবনসঙ্গী Logo ঘটক এখন অতীত, সঙ্গী খোঁজার নতুন ট্রেন্ড ‘পিচ-এ-ফ্রেন্ড’ Logo ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনকে হেনস্তায় পরীমনির ক্ষোভ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৮ বাংলাদেশির

ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জনসহ মোট ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রবাসী শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি বেপরোয়া গতির যানবাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা ও একজন রাউজানের বাসিন্দা।

তারা হলেন: আকবর আলী সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, শহিদুল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের রনি এবং রাউজানের আলাউদ্দিন।

স্থানীয় প্রবাসী কমিউনিটি ও দূতাবাসের কর্মকর্তারা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয়

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৮ বাংলাদেশির

প্রকাশিত ০৮:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫