ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল Logo উনি কি গালি দিলেন না দোয়া, কিছুই বুঝলাম না: রুমিন প্রসঙ্গে শফিকুর Logo বদলি আদেশের পরও থানা ছাড়ছেন না ওসি Logo নবগঙ্গা নদীতে জমজমাট নৌকাবাইচ, উৎসবে মুখরিত পুরো এলাকা Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার গড়ার সুযোগ Logo বৃষ্টিতে ভেসে গেলো ফাইনাল, শিরোপা জিতলো অনূর্ধ্ব-১৯ দল Logo সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে Logo অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব Logo জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার Logo ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি একে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ৫৩ বছরের অংশীদারিত্বের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতিসংঘ এক বার্তায় জানায়, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা’র সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি।

এই প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, জ্ঞান বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন এটি।

স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। এরপর থেকে শিক্ষা সংস্কার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সঙ্গে সামঞ্জস্য রেখে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ।

জনপ্রিয়

বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

প্রকাশিত ০৪:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫