ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রবীণদের সম্পত্তি দানের নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে স্লোগান, ‘ভাইভা-কোটার ঠাঁই নাই’ Logo সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান Logo মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট তৈরির আহ্বান জানালেন অধ্যাপক ডা. জাহিদ Logo ‘১০ বছর পিছিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট!’ Logo লাইব্রেরির পাশে নামাজের জন্য নির্ধারিত স্থান চায় পাবিপ্রবি ছাত্রদল Logo সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা Logo আবারও বাঁচালেন সেই বোলাররাই, স্বস্তির জয়ে সেমিতে বাংলাদেশ Logo হরমুজের প্রবেশমুখে আটক যুক্তরাষ্ট্রের ‘সাবমেরিন ড্রোন’ Logo ডাকসুর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার শিক্ষার্থী

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি একে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ৫৩ বছরের অংশীদারিত্বের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতিসংঘ এক বার্তায় জানায়, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা’র সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি।

এই প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, জ্ঞান বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন এটি।

স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। এরপর থেকে শিক্ষা সংস্কার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সঙ্গে সামঞ্জস্য রেখে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ।

জনপ্রিয়

প্রবীণদের সম্পত্তি দানের নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

প্রকাশিত ০৪:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫