ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

‘নতুন তারা উজ্জ্বল নক্ষত্র’ শিরোনামে যবিপ্রবি ইংরেজি বিভাগের নবীনবরণ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২১০ বার পঠিত

নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমেই তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে পারবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না বরং সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবে, তবেই তোমরা সফল হতে পারবে ও যোগ্য মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা। এছাড়াও অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

জনপ্রিয়

২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ

‘নতুন তারা উজ্জ্বল নক্ষত্র’ শিরোনামে যবিপ্রবি ইংরেজি বিভাগের নবীনবরণ

প্রকাশিত ০৪:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫