ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু Logo উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে: বিশ্ব ব্যাংক Logo মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই অভিভাবককে আত্মসমর্পণের নির্দেশ Logo ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে! Logo রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী Logo মহাকাশে চালু হয়েছে গুগলের এআই, লিখেছে কবিতাও Logo উদযাপিত হলো হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী Logo জাবির সিএলসি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুরকে যোগদান না করতে আওয়ামীপন্থী শিক্ষকের হুমকি Logo প্রকৃতির পালাবদলে বদলে যাচ্ছে শীতের চিরচেনা রূপ Logo স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে সরকার: নাহিদ

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে সরকার। বিরোধী মতকে দমন করার পুরানো কায়দা আবারও দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিরোধী মতকে দমন করা হচ্ছে। বিচারব্যবস্থা স্বাধীন থাকলে সবাই বিচার পাবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। সংখ্যালঘুদের উচিত কোনো রাজনৈতিক দলের পকেটে চলে না যাওয়া।

এসময় ভারতে মুসলিমদের অবৈধ বাঙালি তকমা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

জনপ্রিয়

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে সরকার: নাহিদ

প্রকাশিত ০৬:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬