ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করার আহ্বান ডা. তাহেরের

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে।

জামায়াতের এ নেতা সতর্ক করে বলেন, যদি সরকার ডিলে করে বা এমন কিছু চিন্তা করে, তাহলে সেটা আবার জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হিসেবে বিবেচিত হবে এবং নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।

সনদ বাস্তবায়িত হলে দেশ উপকৃত হবে উল্লেখ করে ডা. তাহের বলেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেছি। আশা করি তিনিও তাদের বক্তব্য অনুযায়ী সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন।

সনদে যা লিখিত আছে তা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন জামায়াতের এই নেতা।

জনপ্রিয়

শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করার আহ্বান ডা. তাহেরের

প্রকাশিত ০৬:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫