ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা

নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন। সেই সঙ্গে দ্রুততম সময়ে সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপেশায় নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার এবং জনগণের জানার অধিকারকে আঘাত করা। এ ধরনের ঘটনা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। পিস ফর পিপল ফাউন্ডেশন মনে করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বানও জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন।

উল্লেখ্য যে, বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে হামলার শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। আহতরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ এবং স্থানীয় নিউজ সাইট ‘নিউজ নারায়ণগঞ্জ’ এর আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা

প্রকাশিত ০২:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫