ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

জাবি অধ্যাপক নাহরিনকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি দাবি ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খানের ফেসবুক পোস্টে বিদ্রূপমূলক মন্তব্যকারীর বিচারের দাবি জানিয়েছে জাবি ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয় ।

স্বারকলিপিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ রাজনৈতি মতাদর্শের ব্যক্তির আইডি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে বিদ্রুপপূর্ণ, বিরুপ ও অশ্লীল মন্তব্য করা হয়েছে।

এ ধরনের আচরণ কেবল ব্যক্তিগতভাবে অধ্যাপক নাহরিন ইসলাম খানের মানহানি নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শিক্ষাঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ ঘটনায় জাবি ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপন করে। উত্থাপিত দাবিগুলো হচ্ছে ঘটনার দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনিকভাবে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং বিশ্ববিদ্যালয় প্রসাশনের পক্ষ থেকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

জাবি অধ্যাপক নাহরিনকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি দাবি ছাত্রদলের

প্রকাশিত ১০:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫