ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উৎসবমুখর পরিবেশে দক্ষিণ বনশ্রীতে চলছে ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: টুকু

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে ক্র্যাব ফেস্টিভ্যাল-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর)  দুপুরে ক্র্যাব মিলনায়তনে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিক এবারের ফ্যস্টিভ্যালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আবদুল বারী, ক্র্যাব সিনিয়র সদস্য মফিজুর রহমান, ইকরামুল কবীর টিপু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু ও সিরাজুল ইসলাম। ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা মোবাইল ফোন দেখা ছাড়া খেতে চায়না। শুধু বাচ্চরাই না সব বয়সের মানুষই এখন সারাক্ষন মোবাইলে ডুবে থাকছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এরপর তিনি কেক কেটে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্ধোধন করেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ক্র্যাব সদস্যরা শুধমাত্র রিপোর্টিংয়ে ব্যস্ত থাকেনা খেলাধুলায়ও সমানভাবে পারদর্শী। ক্র্যাব সেই ঐতিহ্য ধরে রাখায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান তিনি।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল। এবার আরও বর্ণাঢ্য আয়োজনে উৎসবের অ্যামেজ নিয়ে এসেছে।

সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, ১০দিনব্যাপী এ আয়োজন ক্র্যাব সদস্যদের সম্প্রীতির বন্ধনকে আরো শক্তিশালী করেছে। এ ধারা অব্যহত রাখতে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।

প্রসঙ্গত, প্রতিবছর ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সদস্যদের জন্য বিভিন্ন ইভেন্টের পাশাপাশি স্পোর্টসের আয়োজন করে আসছে। এবারের ফ্যাস্টিভ্যাল দাবা খেলার মাধ্যমে শুরু হয়। এর পরে রয়েছে ক্যারম, তাসসহ বিভিন্ন ইনডোর গেম। এগুলো শেষ হলে শুরু হবে সবচেয়ে আকর্ষনীয় খেলা ক্রিকেট ও ফুটবল।

জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে দক্ষিণ বনশ্রীতে চলছে ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: টুকু

প্রকাশিত ১১:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫