ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo র‍্যাব নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’  Logo BLUE Business Idea Competition এ স্বীকৃতি পেল হাবিপ্রবির টিম সুপারজেন Logo পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা Logo পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ Logo জকসুর ক্রীড়া সম্পাদক ও বাফুফের ম্যাচ রেফারিকে হেনস্থার অভিযোগ ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে Logo জামায়াতের ২৫ জন এমপি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী Logo পকেটের টাকা খরচ করে গবেষণা, নোবিপ্রবি রিসার্চ সেলের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ Logo দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার Logo মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ Logo

গণমাধ্যমের অফিসে হামলা ও সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় কনকসাস’র নিন্দা

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

কনকসাসের নেতৃবৃন্দ বলেন, দেশের জাতীয় দৈনিক ও একজন প্রবীণ সম্পাদকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে হামলাকারীরা সরাসরি জনগণের জানার অধিকার ক্ষুন্ন করেছে। এই বর্বরোচিত হামলাকারীরা দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর শত্রু।

কনকসাসের নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা যাবে না। দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিস এবং নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কনকসাসের নেতৃবৃন্দরা।

জনপ্রিয়

র‍্যাব নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’ 

গণমাধ্যমের অফিসে হামলা ও সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় কনকসাস’র নিন্দা

প্রকাশিত ১০:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫