ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫

জাবিতে ‘সি-১’ ও ‘ডি’ ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি-১’ ও ‘ডি’ ইউনিটভুক্ত ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে এসব ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়।

‘সি-১’ ইউনিটের আওতায় কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ‘ডি’ ইউনিটের আওতায় জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ফার্মেসী ভবন, মাইক্রোবায়োলজি ভবন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে মোট ১ হাজার ৫৬৯ জন ছাত্র ও ২ হাজার ১৫৬ জন ছাত্রী আবেদন করেছেন। অন্যদিকে জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন।

প্রশাসন জানায়, আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ju-admission.org–এ পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

জাবিতে ‘সি-১’ ও ‘ডি’ ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫