ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস Logo কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ Logo ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ

কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ নির্মাতা ব্র্যান্ড কসপেট বাংলাদেশের বাজারে নতুন দুটি স্মার্টওয়াচ—‘ওআরবি ২’ ও ‘পাল্‌স ২’ উন্মোচন করেছে। দেশে ব্র্যান্ডটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ মডেল দুটি বাজারে এনেছে। স্মার্টওয়াচ দুটির সঙ্গে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, গ্রাহকদের কাছে বিশ্বমানের ও অথেনটিক প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তাঁর ভাষ্য, নতুন দুটি স্মার্টওয়াচ স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সমন্বয়ে প্রিমিয়াম ব্যবহার–অভিজ্ঞতা দেবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা হবে।

অ্যাডভেঞ্চার ও আউটডোর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি স্মার্টওয়াচ দুটিতে রয়েছে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং ছয়টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের (GPS, Galileo, GLONASS, BeiDou, QZSS ও NavIC) সমর্থন। ফলে হাইকিং, ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে আরও নির্ভুল লোকেশন ট্র্যাকিং সম্ভব হবে।

স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য উভয় মডেলেই রয়েছে ৪পিডি হেলথ সেন্সর। এর মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুম ও মানসিক চাপ পর্যবেক্ষণ করা যায়। এ ছাড়া ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি ফ্রিস্টাইল স্পোর্টস মোড রয়েছে।

নতুন সিরিজের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে বিল্ট-ইন ওয়াকি-টকি, পাঁচ ধাপের উজ্জ্বলতাসমৃদ্ধ এলইডি ফ্ল্যাশলাইট এবং ব্লুটুথ কলিং সুবিধা।

প্রযুক্তি সুবিধার কথা জানিয়ে মোশন ভিউয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমী ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় রেখেই এই সিরিজ বাজারে আনা হয়েছে। ডুয়াল-ব্যান্ড জিপিএস, বিল্ট-ইন ওয়াকি-টকি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির মতো ফিচার আউটডোর ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেবে এবং দেশের স্মার্টওয়াচ বাজারে মডেল দুটি ইতিবাচক সাড়া ফেলবে।

ডিজাইনের দিক থেকে ‘ওআরবি ২’ মডেলটিতে রয়েছে ক্ল্যাসিক গোলাকার নকশা। এতে ব্যবহৃত ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ‘পাল্‌স ২’ মডেলটি এসেছে চারকোনা ডিজাইনে। এতে রয়েছে ১ দশমিক ৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুটি মডেলেই ৫ এটিএম ও আইপি৬৯কে রেটিং থাকায় পানি ও প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

মোশন ভিউ জানিয়েছে, কসপেটের নতুন স্মার্টওয়াচ দুটি তাদের দেশের বিভিন্ন আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস

কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

প্রকাশিত ১০:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬