ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের স্মারকলিপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের জরুরি সংস্কার, উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত স্মারকলিপি মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা। কিন্তু দুঃখজনকভাবে বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পবিত্র স্থানটি চরম অবহেলা ও অবজ্ঞার শিকার হয়েছে। এমনকি মাজারটির নাম পরিবর্তনের মাধ্যমে জাতীয় ইতিহাস মুছে ফেলার অপচেষ্টাও চালানো হয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করা নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাহিত হওয়ায় মাজার কমপ্লেক্সটির ঐতিহাসিক ও আবেগগত গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই পবিত্র স্থানে বাংলাদেশের ইতিহাসের দুই অবিসংবাদিত রাষ্ট্রনায়ক শায়িত আছেন। লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই স্থানে কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্মারকলিপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের অবিলম্বে সংস্কার, আধুনিক ও মানসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ, সার্বক্ষণিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পূর্ববর্তী অবহেলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মাজারের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার পাঁচ দফা দাবি উত্থাপন করে।

মাজার কমপ্লেক্স সংস্কারের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, কিছু সীমিত উদ্যোগ ছাড়া বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি। দেশনেত্রীর প্রয়াণের পর মাজারের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণে ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এই প্রেক্ষাপটে পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। এই ঐতিহাসিক নিদর্শনটি যথাযথভাবে সংরক্ষণ করে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত ০১:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬