ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক Logo রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

উক্ত ‎প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এবং কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।

অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। ওবিই কারিকুলামের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সারাদেশে সুনাম অর্জন করেছে। একইভাবে অ্যাক্রেডিটেশন নিয়েও আমরা চিন্তা করতে পারি। এটি করতে কি কি করণীয়, টাইম ফ্রেমসহ টেমপ্লেট আকারে দিকনির্দেশনা প্রদানের জন্য আইকিউএসির পরিচালককে অনুরোধ জানাচ্ছি।’

‎প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা আছে তাই সকল শিক্ষককে একসাথে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। এজন্য প্রতি বিভাগ থেকে তিনজন শিক্ষক নির্বাচন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন অনেক ভালো।’

তিনি আরো জানান, ‘কোয়েশ্চেন ডিজাইন করা একটা বড় চ্যালেঞ্জ। আমরা শিক্ষকতার প্রথম জীবনে তেমন কিছু পাইনি। এখন বিভিন্ন সাইট রয়েছে, যেখান থেকে সাজেশন নেয়া যেতে পারে। এসব বিষয়ের জন্য একদিনের একটি ট্রেনিং প্রোগ্রাম যথেষ্ট নয়। আমাদের চেষ্টা করতে হবে, তবেই শিক্ষার্থীরা উপকৃত হবে, জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে।’

জনপ্রিয়

রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত ০৮:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬