ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন সফটওয়্যার ও অনলাইন পোর্টাল চালু

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯১ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে রাবি চিকিৎসা কেন্দ্রে নতুন মেডিকেল অটোমেশন সফটওয়্যার এবং এর অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই সফটওয়্যার ও অনলাইন পোর্টাল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসকগণ ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন, যেখানে রোগীর লক্ষণ, রোগের নাম, প্রয়োজনীয় ওষুধ, প্যাথলজিক্যাল টেস্টসহ অন্যান্য পরামর্শ প্রেসক্রিপশনে উল্লেখ থাকবে। একইসাথে চিকিৎসাসেবার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এতে করে পরবর্তী চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

এছাড়া, মেডিকেল সেন্টারে করা বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এর রিপোর্টও এই পোর্টালের মাধ্যমে দেখা ও ডাউনলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রের সেবাকে আরও ব্যবহারকারী বান্ধব এবং সহজতর করার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসা কেন্দ্র ব্যবহারকারীদের এই সফটওয়্যারের মাধ্যমে অধিকতর ও দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

নতুন এই ওয়েব পোর্টালটি medical.ru.ac.bd লিংকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইন্টারনেট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, পূর্বে মেডিকেল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রাবির আইডি কার্ড ব্যবহার করে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে হতো। একইসাথে পূর্বের পদ্ধতিও চালু থাকবে। নতুন অনলাইন পোর্টাল চালু হওয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক, সহজ এবং সময় সাশ্রয়ী হবে।

সায়েম /রাবি

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

রাবি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন সফটওয়্যার ও অনলাইন পোর্টাল চালু

প্রকাশিত ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬