ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

মারামারিতে জড়িত দুই শিক্ষার্থী ছাত্রদলের কেউ নয় দাবি পাবিপ্রবি ছাত্রদলের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় জড়িতরা পাবিপ্রবি শাখা ছাত্রদলের কেউ নয় দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শাখা ছাত্রদল।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক ইনজামামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন শিক্ষার্থীর মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট কথা-কাটাকাটি ও সামান্য হাতাহাতির ঘটনাকে কিছু গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল “ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ” হিসেবে প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

‎উক্ত ঘটনাটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও আকস্মিক। এর সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। বরং ঘটনার সাথে সম্পৃক্ত কোনো শিক্ষার্থীই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত নয়। অথচ একটি সাধারণ ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করে।

‎তারা আরও বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত কেউই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে যুক্ত নয় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি সাধারণ ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে।

‎অতএব, প্রকাশিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

মারামারিতে জড়িত দুই শিক্ষার্থী ছাত্রদলের কেউ নয় দাবি পাবিপ্রবি ছাত্রদলের

প্রকাশিত ০৭:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬