ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন Logo পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৮:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এতে অফিস সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন, সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল।

গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সাবেক সভাপতি ছিলেন। ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার এন্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান রাকসু ভিপি।

এ ছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক ছিলেন বর্তমান রাজশাহী মহানগর শিবিরের সভাপতি।

মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

প্রকাশিত ০৮:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬