ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে Logo বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা Logo ‘খেলা হবে ডিসেম্বরে’ লেখা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ, সাভারে আটক ৮ Logo ঢাবিতে চালু হচ্ছে জাপানি ভাষার এনএটি-টেস্ট Logo ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান Logo চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি Logo পাকিস্তানের ষষ্ঠ হোয়াইটওয়াশ, তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরি নেই একটিও Logo বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী Logo ভোলার লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্পিকার মেজর হাফিজ

রাবিস্থ পাবনা জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫৮ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক পাবনা জেলার শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আল আমিন সরকার, অধ্যাপক ড. তোফাজ্জল, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. আদিল হাসান চৌধুরী, সমিতির সাবেক সভাপতি সরদার জহুরুল।

ইফতার মাহফিলে আব্দুল মমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাবনা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব হোসাইন দুজয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘আজকের এই আয়োজন আমাকে আমার ছাত্রজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। জেলা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আশ্রয়, আমাদের পরিবারের সম্প্রসারিত রূপ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জেলা-ভিত্তিক কমিউনিটি শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, নৈতিক সমর্থন ও আত্মপরিচয়ের বোধ তৈরি করে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই কমিউনিটি মানসিক শক্তি ও সাহসের জায়গা হিসেবে কাজ করে।’ বক্তব্যের একপর্যায়ে তিনি বর্তমান ও সাবেকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জুলাই শহিদ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। ইফতারের মধ্য দিয়ে আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সায়েম / রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে

রাবিস্থ পাবনা জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬