ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

পাবিপ্রবি গ্রীন ভয়েসের নেতৃত্বে নাদির ও সামিয়া

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুহুস্তাসিন নাদির এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মিস. সামিয়া তাবাসসুম জিমি।

শনিবার (০৪ এপ্রিল) প্রধান সমন্বয়ক,গ্রীন ভয়েসের আলমগীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোছা: খাদিজাতুল কোবরা,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিন্নাত রেহানা এবং স্থাপত্য বিভাগের প্রভাষক সঞ্জিত কুমার নাথ। ছাত্র উপদেষ্টা হলেন সাবেক সভাপতি, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: আকিবুল ইসলাম সবুজ,সাবেক সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: শরিফুল ইসলাম এবং সাবেক সভাপতি, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: সাদেকুল ইসলাম।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুসান সুপ্তি সাধু স্বর্ণা, ইব্রাহিম খলিল, উজ্জ্বল মণ্ডল ও উম্মে শাফিয়া খাতুন শামীমা। যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আয়শা রহমান ও আসমাউল হুসনা মীম। সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক লিখন সিকদার ও মোমিনুর ইসলাম। এছাড়াও দপ্তর সম্পাদক সাফেনুর ইসলাম বৈশাখী, অর্থ বিষয়ক সম্পাদক জয় কুমার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক রাশিদুল হাসান, নারী ও বহ্নিশিখা বিষয়ক সম্পাদক আজমেরী তাবাসসিরা আখি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, পাঠচক্র বিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আহমেদ পিয়াস, সাংস্কৃতিক সম্পাদক অনুষ্কা মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাহিদ কাউসার এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক খন্দকার তামজীদ আহমেদ। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সানজিদা রহমান, তাসনিয়া তাহসিন শুভ, রাফি, হৃদয় হালদার, হাসিব মিয়া, হাসানুল হোসেন ও সনেট।

নবনির্বাচিত সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, “প্রথমেই নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন, যা দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্লিনিং ক্যাম্পাস কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা প্রদান এবং নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গ্রীন ভয়েসের এই সুন্দর ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় এগিয়ে যাবে। নবগঠিত কমিটির সদস্যরা তাদের মেধা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিস সামিয়া তাবাসসুম জিমি বলেন, “গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি পরিবেশ ও মানবতার প্রতি দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন একটি পরিবেশে রূপান্তর করার জন্য কাজ করবো। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।”

সামিউল/পাবিপ্রবি

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পাবিপ্রবি গ্রীন ভয়েসের নেতৃত্বে নাদির ও সামিয়া

প্রকাশিত ০৭:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬