ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

প্লাস্টিক জমা, উপহার গাছের চারা: পাবিপ্রবিতে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

‎পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮জুলাই)‎ বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেসের নিচে কর্মসূচিটির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।

‎আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যত্রতত্র প্লাস্টিক ফেলে না দিয়ে সঠিকভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে সবুজ করে তোলার বার্তাও দেওয়া হচ্ছে।

‎গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই মানুষ প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করুক এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করুক।”
‎তিনি আরও বলেন, “গ্রীন ভয়েস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও প্লাস্টিকমুক্ত করে তুলতে।”

‎ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা এটিকে প্রকৃতিতে ফেলে রাখব না। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতন অংশগ্রহণ জরুরি।”

‎সংগ্রহ করা প্লাস্টিকের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা জানান, কর্মসূচিতে জমা হওয়া সব প্লাস্টিক আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে সেগুলো পুনঃপ্রক্রিয়াজাত (রিসাইক্লিং) করা যায়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাবে।

‎কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মিস. সামিয়া তাবাসসুম জিমি, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ছামিউল/পাবিপ্রবি

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্লাস্টিক জমা, উপহার গাছের চারা: পাবিপ্রবিতে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত ১২:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬