ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

নিরাপত্তাকর্মীদের নিয়ে বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তাকর্মীদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে তিন সপ্তাহব্যাপী নিরাপত্তা বিষয়ক ‘বুনিয়াদী প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে ২৭ জন নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ভূঁইয়া বলেন, আমরা সত্যিই আনন্দিত এ ধরনের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করতে পেরেছি। যেকোনো ভালো কাজের জন্য উদ্যোগ নেয়া একটি কাজের অর্ধেক হয়ে যায়। সত্যিকার অর্থেই আমরা একটি সংকটকাল পার করছি। তবে সেই সংকটকাল খুব দ্রুতই শেষ হবে বলে আমি মনে করি।

এ সময় তিনি প্রতি বছর কমপক্ষে তিনজন দক্ষ নিরাপত্তা কর্মীকে পুরস্কৃত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন এবং এ ধরনের জাতীয় প্রশিক্ষণ সবসময় চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

নিরাপত্তাকর্মীদের নিয়ে বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত ১২:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬