ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল Logo খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন Logo চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য  Logo বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন  Logo রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট Logo কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি Logo জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক Logo পদোন্নতি বোর্ডে দীর্ঘ স্থবিরতা, ববিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ Logo কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক কমিটিতে কুবির দুই শিক্ষক

রাবির ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের দ্বাদশ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বাদশ সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ই এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফরিদুল ইসলাম।

সম্মেলন উপলক্ষে আয়োজিত র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে শেষ হয়ে মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো.শরিফুল ইসলাম বলেন, আমি প্রতিবারই এই মিলনমেলায় অংশ গ্রহণ করার চেষ্টা করি,তবে এই সম্মেলনের মাধ্যমে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, সবাই মিলে অনেকদিন পর মিলিত হওয়ার পর এভাবেই আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি। যেহেতু এ্যালামনাইটি ২ বছর পরপর হয় তাই আমি আসা করছি যেনো প্রতিবছরই হয়। তাহলে প্রতিবছরই সবার সাথে দেখা হবে।

ইতিহাস বিভাগের সভাপতি ও রাবি ইতিহাস অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. শেরেজ্জামান বলেন, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই এসোসিয়েশনের দ্বাদশ সম্মেলন হলো। আমাদের এই এসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পথিকৃত হয়ে কাজ করে যাচ্ছে। আমাদের এই এসোসিয়েশনের বেশ কয়েকটি উদ্দেশ্য আছে, যারা ইতিহাস বিভাগ থেকে পাশ করে যান, এই প্রাক্তনিদের মধ্য যে মিথষ্ক্রিয়া তৈরি এটাই মুল উদ্দেশ্য। বিদ্যমান যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা, যারা অসহায়, অসচ্ছল তাদের আর্থিক সহায়তা দান করে থাকে এই এসোসিয়েশনের পক্ষ থেকে।

দিনব্যাপী নানা কার্যক্রম, সৌহার্দ্যপূর্ণ মিলন ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে ইতিহাস বিভাগের এই সম্মেলন। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রজন্ম-সংযোগ ও সৌহার্দ্যের সেতুবন্ধ তৈরি করে।

ওমর বীন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ প্রফেসর ড.শরিফ উদ্দিন আহমেদ। অ্যাসোসিয়নের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন। এছাড়া ইতিহাস বিভাগের সাবেক ও বর্তমান প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সায়েম/রাবি

জনপ্রিয়

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

রাবির ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের দ্বাদশ সম্মেলন

প্রকাশিত ১২:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬