ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার Logo চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? Logo বন্ধ হলো কাপ্তাই বাঁধের আরও ১ ফুট জলকপাট, দৃশ্যমান ঝুলন্ত সেতু Logo মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৬, আটক ১ Logo প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন Logo রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও: প্রথম সফর ঘিরে আনন্দের জোয়ার Logo ধর্মঘট প্রত্যাহার: শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু Logo ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী Logo নিখোঁজের ২৭ দিন পর ডোবায় মিলল যুবকের কঙ্কাল, গ্রেপ্তার ২ Logo কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাব’ এর নতুন কার্যনির্বাহী কমিটি(আংশিক) গঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সংগঠনের সাবেক সভাপতি মানছুর আলম অন্তর ও সাবেক সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হামিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরেফিন মেহেদী।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক হিসেবে আছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাছপিক জাহিন রাফী এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আরেফিন মেহেদী বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আঞ্চলিক সংগঠনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পেরেছি এবং তাদের আন্তরিক ভালোবাসা ও সমর্থন পেয়েছি যা আমার জন্য সত্যিই অনেক বড় অর্জন। এখন সেই মানুষেরাই আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন, যেন আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি এবং নতুন উদ্যমে কাজ শুরু করি। সিনিয়রদের দিকনির্দেশনা ও সবার আন্তরিক সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবকে আরও সমৃদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

সভাপতি মো. হামিম হোসেন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। এই ক্লাবের মাধ্যমে আমরা লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং একাডেমিক ও সাংস্কৃতিক বিকাশে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করবো । সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্লাবকে আরও সক্রিয়, সংগঠিত ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।’

উল্লেখ্য, উক্ত কমিটিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে।

জনপ্রিয়

ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার

কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন

প্রকাশিত ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬