ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে Logo নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো?

সাগরে নিম্নচাপ, ঘনীভূত হয়ে যে পথে এগোচ্ছে

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে রূপ নিয়েছে। এটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে উত্তর তামিল নাডু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া, আগামী ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে

সাগরে নিম্নচাপ, ঘনীভূত হয়ে যে পথে এগোচ্ছে

প্রকাশিত ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪