ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ Logo ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র Logo বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি Logo ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজ শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয় মেয়াদে দেওয়ান মুহাম্মাদ তাজিমকে সভাপতি এবং সৈয়দ নুর হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার একটি রেষ্টুরেন্টে ক্যাম্পাস সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য দেওয়ান মুহাম্মাদ তাজিম এবং সঞ্চালনা করেন রেজাউল করিম আবরার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ মাজিদুল হক।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রেজাউল করিম আবরারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জনপ্রিয়

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

প্রকাশিত ০৯:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬