ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে “ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট চেকিংভিত্তিক সংবাদমাধ্যম The Descent–এর সম্পাদক কদরুদ্দিন শিশির। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়াও ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোছা: জান্নাতি বেগম এবং পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল হাসান অনিক।

সমাপনী বক্তব্যে মোছা: জান্নাতি বেগম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় তথ্য যাচাই ও ডিজিটাল অনুসন্ধানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রুবেল/জাককানইবি

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬