ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও স্বাস্থ্যখাতে ব্যাপক অব্যবস্থাপনায় হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তি মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১২মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের পর এমন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে। কিন্তু আজ আমরা দেখছি সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতায় মানুষ মারা যাচ্ছে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

“ভারত আমাদের নাগরিকদের উপর বারবার নির্যাতন চালালেও বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। আমরা বরাইবাড়ীর যুদ্ধে দেখেছি, বাংলার মানুষ দেশের সীমান্ত রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের সামরিক সক্ষমতাকে দুর্বল করে রাখা হয়েছে” বলেও জানান তিনি।

ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “সারাদেশে হামের প্রকোপে শিশু মৃত্যু এবং সীমান্ত হত্যা। পাশাপাশি গত দুই মাসে হামে ও হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি, এই সংকট নিয়ে রাজনৈতিক দোষারোপ নয়, কার্যকর সমাধান জরুরি। টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থা, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও চিকিৎসাসেবার অভাবের কারণেই আজ এত শিশুকে প্রাণ দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন,” আমরা সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে দ্রুত টিকার নিশ্চয়তা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করা যায়। একইসাথে আমরা সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই। বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা চাই শুধু বিবৃতি নয়, কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে আর কোনো বাংলাদেশিকে সীমান্তে প্রাণ দিতে না হয়।”

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

প্রকাশিত ১১:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬