ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেলে ছাত্রদল কর্মী Logo ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো Logo রাকসুর উদ্যোগে রাবিতে চলছে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা Logo শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ Logo ঐক্য এবং ঐতিহ্যকে তুলে ধরে বাকৃবির শাহাজালাল হলের আয়োজনে ” জশন-ই-জালালী”  Logo নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ডুয়েট Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo নোবিপ্রবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানী Logo কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় Logo একদিনের সরকারি ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে: বেবিচক চেয়ারম্যান

বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এসময় বাটজা’র ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কি সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট। কারণ, সেখানে ১২০০ এর মত গাড়ি পার্কিং করতে পারবে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। যত দ্রুত সম্ভব আমরা থার্ড টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরু করবো। তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোন সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।’

তিনি বলেন, ‘যাত্রী ধারণ ক্ষমতা বর্তমানে ১৩ মিলিয়ন রয়েছে। যখন থার্ড টার্মিনাল চালু হয়ে যাবে তখন ১৯ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা হবে। এসময় অনেক বিমানকে আমরা জায়গা করে দিতে পারবো। আর তখন আমাদের আয়ও বাড়বে।’

জনপ্রিয়

কুবির বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেলে ছাত্রদল কর্মী

বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে: বেবিচক চেয়ারম্যান

প্রকাশিত ০৫:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬