ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরান যুদ্ধের ধাক্কা: মাঝপথে বিশ্বভ্রমণ থামিয়ে প্রমোদতরীর নোঙর কম্বোডিয়ায় Logo আইইডিসিআর পরিচালককে মারধর: ড্যাব থেকে জাহিদ হোসেন বহিষ্কার Logo তরুণীর সঙ্গে ভিডিও: ‘ষড়যন্ত্র’ বলছেন নাটোরের এমপি আজিজ Logo বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% Logo মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন এবারও হবে না? Logo লেকের দূষণ রোধ: ১৫ নভেম্বরের মধ্যে ভবনে সেপটিক ট্যাংক নির্মাণের নির্দেশ Logo খোলা বাজারে ডলার উঠেছে ১২৮ টাকায় Logo লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি Logo ঠাকুরগাঁওয়ের ভোটে মাগুরাকে কেন টানছে জামায়াত? Logo শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার সঙ্গে মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়।

পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

জনপ্রিয়

ইরান যুদ্ধের ধাক্কা: মাঝপথে বিশ্বভ্রমণ থামিয়ে প্রমোদতরীর নোঙর কম্বোডিয়ায়

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত ০৪:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬