ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত Logo নীল নদের কুমিরই কি আটকে দেবে ট্রাম্পের সব নির্মাণ প্রকল্প? Logo শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo স্বল্প পুঁজিতে লড়াই করেও হার বাংলাদেশের Logo সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর

নাট্যজন আতাউর রহমান আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১২৮ বার পঠিত

দেশের প্রখ্যাত নাট্যজন আতাউর রহমান মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওই দিন শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তবে পরে আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে পরিচিত ছিলেন।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।

জনপ্রিয়

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

নাট্যজন আতাউর রহমান আর নেই

প্রকাশিত ০১:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬