ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে জানিয়েছেন, জনগণের দাবি হলে এ বিষয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপি নেতাকর্মীদের জোরালো স্লোগানের মুখে তিনি এ আশ্বাস দেন।

সরকারপ্রধান বলেন, এটি যদি সত্যিই জনগণের দাবি হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ তা বাস্তবায়ন করা হবে।

এ সময় কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি আশ্বাস দেন। প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে পথসভাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামেই নতুন বিভাগ গঠন এবং সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তার বক্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের ব্যাপক সমর্থন দেখা যায়।

স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন-গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনও কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি কুমিল্লা হাসপাতালের শয্যা সংখ্যা দেড়শ থেকে বাড়িয়ে আড়াইশ করার দাবি জানান।

জনপ্রিয়

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত ০২:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬