ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ন্যাটো অঞ্চলে রুশ ড্রোন ভূপাতিত, বাড়ছে ইউক্রেন যুদ্ধের সীমানা? Logo সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ Logo বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা Logo ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে Logo ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা Logo শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে Logo সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ Logo ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না

চলচ্চিত্র শিক্ষার প্রসারে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী ‘চলচ্চিত্র’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১১ নং কক্ষে সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত চলবে এই কর্মশালা।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন।

ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়াপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর এর সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন৷

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

এ বিষয়ে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আগ্রহ তৈরিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলচ্চিত্রের মাধ্যমে কীভাবে সুস্থ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা যায়, সে বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।

মাহমুদ/জবি

জনপ্রিয়

ন্যাটো অঞ্চলে রুশ ড্রোন ভূপাতিত, বাড়ছে ইউক্রেন যুদ্ধের সীমানা?

চলচ্চিত্র শিক্ষার প্রসারে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল

প্রকাশিত ০৭:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬