ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে ধর্ষণচেষ্টার আন্দোলনে থেমে গেলো জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভ্যন্তরে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবির আন্দোলনের জন্য আটকে গেলো জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার। আগামী ২১ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের বিচারের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তাবিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ১৪, ১৫ ও ১৭ জুলাই উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারের চূড়ান্ত তদন্তে গঠিত স্ট্রাকচার্ড কমিটি প্রায় কাজ শেষ করেছে। কেবল আরও দুই থেকে তিনটি সভা বাকি ছিল, এরপরই প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জমা দেওয়ার কথা ছিল।

উপাচার্য আরও বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা ছিল তদন্ত কমিটির। তবে ধর্ষণচেষ্টার অভিযোগের আন্দোলনে গতকাল প্রশাসন ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সিন্ডিকেট সভার জন্য হওয়া কমিটির সদস্যরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি, ফলে তদন্ত কার্যক্রম ব্যাহত হয়েছে।

একইসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিগগিরই একটি সিন্ডিকেট সভা আহ্বান করা হবে। সেখানে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার জন্য উপস্থাপন করা হবে। সিন্ডিকেট সভার মাধ্যমে সুষ্ঠু ও সময়োপযোগীভাবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

জনপ্রিয়

‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’, চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট

জাবিতে ধর্ষণচেষ্টার আন্দোলনে থেমে গেলো জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচার

প্রকাশিত ১২:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬