ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা Logo ঢাবি দাবা ক্লাবের ট্যালেন্ট হান্টে ৮০ প্রতিযোগী, চ্যাম্পিয়ন আকিব হাসান Logo নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে: রিজভী Logo ঘুষ-দুর্নীতিই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় Logo বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী Logo ইভি গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা Logo পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ Logo প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে সমালোচকদের চ্যালেঞ্জ প্রণয়ের Logo ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি Logo ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে

চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন রাবি ছাত্রদল নেতা রাবিত   

আন্তজার্তিক যুব কূটনীতি বিষয়ক ‘China-South Asia Young Envoys Program 2026’ – কর্মসূচিতে অংশ নিতে চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চীন সফরে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল আহম্মেদ রাবিত।

১২ দিন ব্যাপী এ কর্মসূচীতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব নেতৃত্ব অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে রাফায়েতুল রাবিত বলেন, “আন্তর্জাতিক এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চেষ্টা করব বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবকে যথাযথভাবে তুলে ধরতে।”

বাংলাদেশের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন রাবিত। তার এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছেন।

রাফায়েতুল রাবিত বর্তমানে রাবি ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

শুধু ছাত্ররাজনীতিতেই নয়, সৃজনশীল কর্মকাণ্ডেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ১০-এ স্থান অর্জন করেন। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ ব্যাপক প্রশংসা লাভ করে।

জনপ্রিয়

রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা

চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন রাবি ছাত্রদল নেতা রাবিত   

প্রকাশিত ০২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬