ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক Logo অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু আহত হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু টি বর্তমানে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে থেকে পরিবর্তন করে আইসিতে চিকিৎসাধীন রয়েছে।

শিশু আহত সাদিকুল ইসলাম বাগমারা তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার ছেলে সাদিকুলকে নিয়ে নানাবাড়িতে এসেছিলেন। পরে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে ধরে মারধর করে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটির আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক

নিজ বাসা’য় ফেরা’র পথে ট্রলিচাপা’য় শিশু আহত 

প্রকাশিত ০৩:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬