ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

‘ইতিহাস জানি, ঐতিহ্যে গর্ব করি, ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর ৪০৫ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীনদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ইতিহাস বিভাগের পরিবেশ। শিক্ষকরা বিভাগের শিক্ষা কার্যক্রম, একাডেমিক শৃঙ্খলা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, “আজ ইতিহাস বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এ বিভাগের পথচলা সহজ ছিল না; নানা প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। তোমরা আজ নবীন, একদিন তোমরাই এই বিভাগের গর্ব ও পরিচয় হয়ে উঠবে। আমরা মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তোমরাই ইতিহাস বিভাগের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার বিশ্বাস, তোমাদের সাফল্যের মধ্য দিয়েই এ বিভাগ দেশের অন্যতম সেরা ইতিহাস বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

‎অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে নবীনদের সঙ্গে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে বাকীর নিয়োগ নিয়ে হাইকোর্টের প্রশ্ন

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত ০৬:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬