ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জসিম উদ্দিন নামের স্থানীয় এক জামায়াত নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় এই হামলা চালানো হয়। আহত জসিম উদ্দিন ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নাম জড়ানোয় ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবলীগকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, শাহাদাৎ নামের এক যুবলীগকর্মী সম্প্রতি জামিনে বেরিয়ে তাকে অনুসরণ করতে থাকেন এবং মামলায় নাম দেওয়ার অভিযোগে হামলা চালান। হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে হামলাকারীরা পুনরায় তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, ইতিমধ্যে আহমেদ নামের একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা পেতে যেসব কাগজপত্র লাগবে

নারায়ণগঞ্জে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

প্রকাশিত ১০:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬