ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট? Logo ট্রাম্প প্রশাসন বোলসোনারোকে ব্রাজিল থেকে পালাতে সাহায্য করেনি: রুবিও Logo প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা Logo ‘রাজনীতির কচকচানি’ বাদ দিয়ে উন্নয়নের দিকে যেতে হবে: রাষ্ট্রপতি Logo দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ Logo পরিযায়ী পাখিদের দিকভ্রান্তির কারণ অদ্ভুত এই ‘জেট ল্যাগ’ Logo প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সহমর্মী হই Logo ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব Logo উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার Logo ‘অসত্য বয়ানের’ অভিযোগ, আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ

গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হলো জগন্নাথদেবের রথযাত্রা

ছবি: বাপ্পি মজুমদার

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসকন বাংলাদেশ, গোপালগঞ্জের উদ্যোগে পাঁচুড়িয়া ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রার সূচনা হয়।

রথযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। ভক্তরা জগন্নাথদেবের রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট, কুয়াডাঙ্গা, পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের ধর্মীয় সংগীত, কীর্তন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

রথযাত্রা উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িসহ জেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা যায়।

রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তাঁদের সার্বিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয়

ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট?

গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হলো জগন্নাথদেবের রথযাত্রা

প্রকাশিত ১০:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬