ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: অভিযাত্রা রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।

শুক্রবার (২১ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বাংলাদেশের জনগণের সেবায় মির্জা ফখরুলের দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা একটি সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। এর ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ শুভেচ্ছা বার্তা পাঠালেন।

জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন রোববার

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত ০৭:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬