ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা

আমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ

ট্রাম্পের কথার যৌক্তিক অর্থ খুঁজতে যাওয়া বোকামি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বলেছেন, আমেরিকা চাইলেই সব হবে না।

শনিবার (২ নভেম্বর) সকালে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের ঠিক চার দিন আগে, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতি দেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে, এর নিন্দা জানান সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প বিশ্ব রাজনীতিতেই একটি বিতর্কিত নাম। তিনি কখন কী বলেন নিজেও জানেন না। মূলত ভারতীয়দের ভোট টানতেই এই কৌশল নিয়েছেন ট্রাম্প।’

‘হিন্দুদের পক্ষে কথা বললে ভোট তার দিকে যেতে পারে বলেই ভোট বাড়ানোর উদ্দেশ্যে তার অপরিনামদর্শী বক্তব্য আমাদের অবাক করেছে। তার বন্ধু মোদিকে (ভারতের প্রধানমন্ত্রী) খুশি করার জন্য এ মন্তব্য করেছেন তিনি,’ যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করে বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের যে সমর্থন দিয়ে আসছে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প নির্বাচনে জিতলেও কিছু হবে না। তাদের হাতে অন্য অনেক এজেন্ডা রয়েছে। আগের মতো অবস্থা আর নাই। আমেরিকা চাইলেই সব হবে না।’

পৃথিবীর মোড়ল আমেরিকা আর নাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘চীন ও রাশিয়াও এখন শক্তিশালী। আমরা অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যিনি জয়ী হবেন, বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন হবে দেখার জন্য।’

জনপ্রিয়

জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন

আমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ

প্রকাশিত ০২:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪