ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে তামীরুল মিল্লাত ছাত্রী শিশুশিল্পী তাহিরার মৃত্যু Logo দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার Logo শিক্ষক রনজিলা নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে Logo শাপলা চত্বর থেকে লালদীঘি, শেষ হলো ১১-দলীয় ঐক্যের লংমার্চ Logo বনানী এক্সপ্রেসওয়েতে মরদেহ: পরিবহন চালকসহ গ্রেফতার ৩ Logo বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই: কর্নেল অলি Logo জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার Logo ব্যর্থ বিএনপি সরকারের কাছ থেকে উপদেশ নিয়ে রাজনীতি করতে হবে না: সারজিস Logo প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস Logo বিরোধী দল সমর্থন না দিলে আপনি দেশ চালাতে পারবেন না, সেটি মেনে নিন

দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সাত জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সম্প্রতি দক্ষিণখান থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের পাকড়াও করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর দক্ষিণখান থানা এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় যে, ওই এলাকায় বেশ কয়েকটি সক্রিয় অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চাঁদাবাজির সঙ্গে জড়িত পাঁচ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটককৃত সাত জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোড় ফইম উদ্দিন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে তামীরুল মিল্লাত ছাত্রী শিশুশিল্পী তাহিরার মৃত্যু

দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত ০১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬