ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষার্থী Logo মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা Logo এসএসসিতে মাত্র এক বিষয়ে পাস করা শিক্ষার্থীর জিপিএ ৪.৯৪, তদন্তে কমিটি Logo ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ Logo এআই যেভাবে বদলে দিচ্ছে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ Logo বাংলাদেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে যাত্রা শুরু করছে “রবি এআই স্পেস” Logo আশির দশকে ফিরছেন রাজনীতিবিদরাও, সামাজিক মাধ্যমে নস্টালজিয়ার ঢেউ Logo মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল

বাংলাদেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে যাত্রা শুরু করছে “রবি এআই স্পেস”

বাংলাদেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে যাত্রা শুরু করছে "রবি এআই স্পেস"

বাংলাদেশের প্রথম অল-ইন-ওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। মাই রবি অ্যাপের মাধ্যমেই গ্রাহকেরা সহজে এই সেবাটি ব্যবহার করতে পারবেন।

‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রবির এই নতুন সেবাটি চালু করা হয়েছে।
এতে সরাসরি স্থানীয় গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসা হয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এবং ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। গ্রাহকেরা এখন একটিমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কেনার মাধ্যমেই এগুলো ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার মাত্র ১.৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বিশ্বমানের বিভিন্ন ডিজিটাল সেবা থেকে এতদিন বঞ্চিত ছিলেন অনেক ব্যবহারকারী। রবির এই নতুন উদ্যোগ সেই বাধা দূর করেছে। এখন গ্রাহকেরা মোবাইল ডাটা বান্ডেল কিনেই এই এআই মডেলগুলো ব্যবহার কিংবা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা এবং দৈনন্দিন কর্মপ্রবাহ আরও সহজ ও কার্যকর করতে তারা এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের ভেতরেই সরাসরি তাদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পাবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন রাখা বা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের ঝামেলা আর থাকবে না।

‘রবি এআই স্পেস’এর এই যাত্রার মাধ্যমে একটি সুদূরপ্রসারী ও বিশেষায়িত এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে রবি। ‘এভরি এআই’এর পাশাপাশি ‘রবি এআই স্পেস’কে এমন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে স্থানীয় গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী এআই ভিত্তিক বিভিন্ন সমাধান তুলে ধরা হবে।

এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন: “ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলসগুলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে আমাদের বাজারে দীর্ঘদিন ধরেই একটা বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এই এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে আমরা সেই প্রতিবন্ধকতা দূর করছি। উন্নত ডিজিটাল প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করা এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমেই নির্বিঘ্নে বিশ্বমানের এআই ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।”

মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ সেকশনের মাধ্যমে এখন সব রবি গ্রাহক এই সেবা ব্যবহার করতে পারবেন।

জনপ্রিয়

পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষার্থী

বাংলাদেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে যাত্রা শুরু করছে “রবি এআই স্পেস”

প্রকাশিত ০৮:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬