ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড Logo ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন Logo দারুণ বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট Logo আন্দোলনই শেষ নয়, দেশ পুনর্গঠনেও তরুণদের আসতে হবে: প্রধানমন্ত্রী Logo প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ Logo প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার Logo রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ Logo ল্যাবে তৈরি ‘মানব মস্তিষ্ক’ মহাকাশে পাঠাল স্পেসএক্স

কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ

পর্যটন ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত সংলগ্ন বাঁশ ও কাঠের তৈরি এই রিসোর্টটি আগুনে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কলাতলী থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটিতে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার পর পরই ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পর্যটকদের সহায়তার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তাৎক্ষণিকভাবে বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দিয়েছেন মন্ত্রী।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে নিয়ে জরুরি সভা আয়োজনের কথা বলেছেন তিনি। সেই সভার সুপারিশকৃত কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নি-নিরাপত্তা জোরদার এবং জরুরি উদ্ধার বিষয়ক বিশেষ প্রশিক্ষণ চালুর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

জনপ্রিয়

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড

কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ

প্রকাশিত ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬