ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি Logo পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের Logo স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ Logo অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo শিল্পকলা একাডেমিতে সুর আর আলোচনায় লালন স্মরণ

সমাধান মেলেনি আলটিমেটামের, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

অতিরিক্ত কমিশন ও চার্জ নিয়ে বিরোধের জেরে শেষ হয়েছে আলটিমেটামের সময়সীমা। কিন্তু সমাধান না আসায় চট্টগ্রামে ফুডপান্ডা বয়কটের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক জানান, বিভিন্ন কমিশন ও চার্জের যৌক্তিক সংস্কার চেয়ে ফুডপান্ডাকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি।

রেস্তোরাঁ মালিকদের মূল অভিযোগ—ফুডপান্ডার উচ্চহারের কমিশন, নানা ধরনের লুকানো চার্জ এবং কঠোর ব্যবসায়িক নীতিমালার কারণে মারাত্মক আর্থিক চাপের মুখে পড়ছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।

এই সংকটময় পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত চট্টগ্রামের কোনো রেস্তোরাঁয় ফুডপান্ডার সেবা চালু করা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত বয়কট কর্মসূচি চলবে বলেই সাফ জানিয়ে দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।

জনপ্রিয়

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সমাধান মেলেনি আলটিমেটামের, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

প্রকাশিত ১১:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬