ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ

প্রেম ও অভিমান নিয়ে অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

বিনোদন ডেস্ক: প্রেম, অতীতের ক্ষত, ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নাজনীন নিহা। এর আগে এই নির্মাতার নির্দেশনায় ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি।

সম্প্রতি নাটকটির একটি ট্রেইলার প্রকাশিত হয়েছে যা দর্শকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ট্রেইলারটিতে প্রেম, মায়া আর বিচ্ছেদের টানাপোড়েনের এক জটিল ক্যানভাস ফুটিয়ে তোলা হয়েছে। প্রেমের চিরচেনা পথ ধরে গল্পের সূচনা হলেও তা ধীরে ধীরে বিচ্ছেদের করুণ পরিণতির দিকে এগিয়ে যায়।

নাটকটির প্রচার উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তিনি লিখেছেন যে সম্পর্ক নষ্ট হলেও তা সুন্দরভাবে করা উচিত, কিন্তু মানুষ এমনভাবে নষ্ট করে যে দেখা হলেও ‘ভালো আছো তো?’ এই প্রশ্নটি করা যায় না।

নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন যে কিছু ভালোবাসা কেবল গল্প হয়েই বেঁচে থাকে আর কিছু ভালোবাসায় জমে থাকে অজস্র অভিমানী প্রশ্ন। সেই অনুভূতির প্রকাশ হিসেবেই দর্শকরা এই নাটকটি দেখতে পাবেন। সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

‘অনির্দিষ্ট সময়ের’ জন্য দিয়াসকে হারাল বায়ার্ন মিউনিখ

প্রেম ও অভিমান নিয়ে অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

প্রকাশিত ০২:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬