ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের পর এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলে

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পেছনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এর অংশ হিসেবে বিশ্বের কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু বিভাগের কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিদায়ী কর্মীদের জন্য বিভিন্ন আর্থিক সুবিধার প্যাকেজও রাখা হয়েছে এই কর্মসূচিতে। মাইক্রোসফটের পক্ষ থেকে বড় সংখ্যক কর্মীকে এমন প্রস্তাব দেওয়ার পরপরই গুগলের এই বৈশ্বিক পদক্ষেপের খবর এল।

মূল কোম্পানি অ্যালফাবেটের তথ্য অনুযায়ী, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কিছু কর্মীর জন্য গত বছরের জুনে প্রথম এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্যাকেজ চালু করা হয়েছিল। পরবর্তীতে চলতি বছরের জুনে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আরও কয়েকটি দেশে সম্প্রসারণ করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি বিভাগের কর্মীদের জন্য গত বছর চালু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায়ই এই নতুন বৈশ্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগের ফলে ওয়াল স্ট্রিট উদ্বিগ্ন হয়ে পড়ার পাশাপাশি অ্যালফাবেটের শেয়ারের দামে মন্দাভাব দেখা দিয়েছিল। কোম্পানির শীর্ষ নির্বাহীরা এই কর্মসূচিকে এমন একটি সুযোগ হিসেবে দেখছেন, যার মাধ্যমে যেসব কর্মী কাজের গতি বা বর্তমান দিকনির্দেশনার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না, তারা তা গ্রহণ করতে পারবেন। তবে কোনো বিভাগে এই প্রস্তাবের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণ না হলে সরাসরি কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপও নেওয়া হয়ে থাকে।

এদিকে গুগলের প্রধান আর্থিক কর্মকর্তা আনাত আশকেনাজি প্রান্তিক আর্থিক বিবরণী প্রকাশের সময় জানিয়েছেন যে, এআই ও ক্লাউড কম্পিউটিংই এখন তাদের প্রধান নিয়োগের ক্ষেত্র। সে কারণেই গুগল ক্লাউড এবং এআই গবেষণা কোম্পানি ডিপমাইন্ডের কর্মীদের এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবের আওতামুক্ত রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে কর্মী সংখ্যা ধারাবাহিকভাবে বাড়লেও গুগল তাদের সম্পদ ও মনোযোগ নির্দিষ্ট অগ্রাধিকারমূলক খাতগুলোতে কাজে লাগানোর কৌশল নিয়েছে।

জনপ্রিয়

একনেকে আরেকটি মেগা প্রকল্প: সাকি বললেন, জনগণের প্রয়োজন থেকেই বড় প্রকল্প

মাইক্রোসফটের পর এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলে

প্রকাশিত ০৬:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬