ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা চাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা: ড. কামাল হোসেন Logo যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় Logo আসছে ৬ শৈত্যপ্রবাহ Logo সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউর উদ্বেগ Logo চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ Logo লিহাই গোর্জ-এর রঙিন শরৎ Logo রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ Logo সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন Logo শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেলের অর্থায়ন নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ বা এইচপিআই ভিসার নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮২টি বিশ্ববিদ্যালয়কে এই বিশেষ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে সম্প্রতি স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবেন।

প্রকাশিত এই তালিকায় বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। মূলত যুক্তরাজ্যের বাইরের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য এই তালিকাটি কার্যকর থাকবে।

এইচপিআই ভিসার মূল সুবিধা হলো, এখানে আবেদনের জন্য আগে থেকেই কোনো চাকরির অফার বা স্পনসরশিপের প্রয়োজন হয় না। এই ভিসার মাধ্যমে প্রার্থীরা যুক্তরাজ্যে গিয়ে নিজেদের পছন্দমতো কাজ বা চাকরির সন্ধান করতে পারেন।

তবে তালিকায় নাম থাকা মানেই ভিসা প্রাপ্তি নিশ্চিত নয় বলে জানানো হয়েছে। আবেদনকারীকে অবশ্যই যুক্তরাজ্যের স্বরাষ্ট্র নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতা এবং পর্যাপ্ত আর্থিক সক্ষমতার মতো শর্তগুলো পূরণ করতে হবে।

জনপ্রিয়

আমরা চাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা: ড. কামাল হোসেন

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়

প্রকাশিত ১০:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬